প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকায় মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানায়, ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে প্রদান না করা হলে আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে।
মঙ্গলবার (১০ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বার্তায় এই সতর্কতা প্রকাশ করা হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান করা না হয়, তাহলে আপনার আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে মার্কিন দূতাবাস ভিসা প্রত্যাশীদের আবেদনপত্রে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রদান করার জন্য আহ্বান জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন