প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরে পোষা পাখির মৃত্যু নিয়ে বিরোধের ফলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা ঘটে বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে।
নিহত আল-আমিন ওই গ্রামের জাফর আহমেদের ছেলে। অভিযুক্ত বাবু (১০) আল-আমিনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার সকালে বাবুর একটি পোষা পাখি বিড়াল মেরে ফেলে। এই ঘটনায় বাবু কান্নাকাটি করতে থাকে। কান্না বন্ধ করতে বলায়, তখন দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আল-আমিন ছোট ভাই বাবুকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।
আল-আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি শুনেছি। তবে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন