প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সিজারিয়ান বৃদ্ধির কারণে শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়ে গিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মহাখালীতে নিপসম আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, টিবি রোগ ভয়াবহ আকারে বেড়ে গেছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, ‘রোগ প্রতিষেধকের থেকে প্রতিরোধের দিকে বেশি জোর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত সরকার চিকিৎসার জন্য দামি যন্ত্রপাতি কিনে প্রান্তিক হাসপাতালে ফেলে রেখেছিল, কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে খুব সচেতন। নতুন যন্ত্রপাতি কেনা হচ্ছে এবং এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
সাখাওয়াত হোসেন আরো জানান, ‘উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেয়া হবে এবং ফিজিওথেরাপি চালু হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন