প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুক্তির পূর্বেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং নির্মাতা অ্যাটলির প্রত্যাশিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবে প্রযুক্তির নতুন ব্যবহারের মাধ্যমে এটি বিশ্বমঞ্চে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) ‘রাকা’র প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশ করে। তাদের বক্তব্য অনুযায়ী, সিনেমাটি ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন গিনেস রেকর্ড গড়েছে।
এই রেকর্ড গড়ার পেছনে রয়েছে সিনেমাটির বিশেষ প্রযুক্তিগত আয়োজন। ‘রাকা’র জন্য একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির এই অভিনব প্রয়োগের স্বীকৃতি পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
সান পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন এবং অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদও প্রদান করা হয়েছে।
অন্যদিকে, এই বিশ্বরেকর্ডের ঘোষণা আসে অ্যাটলির জন্মদিনেই। পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা-কালো ছবি প্রকাশ করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
অ্যাটলির সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে আল্লু অর্জুন বলেন, এমন দূরদর্শী ও দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। তিনি ভবিষ্যতে তার সঙ্গে আরও ‘জাদু’ তৈরির অপেক্ষায় আছেন বলেও জানান।
এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা সব মিলিয়ে তার লুকে ফুটে ওঠে আদিম ও যোদ্ধাসুলভ আবহ।
সিনেমাটির ঘোষণার সময় নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্স দলের সঙ্গে আছেন ‘আয়রন ম্যান ২’ এবং ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের আরও একাধিক প্রযুক্তিবিদ এই উচ্চাভিলাষী প্রকল্পে যুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন