প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়ি চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোরের জামিন আদালত নামঞ্জুর করেছেন।
রোববার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এই দিনে আইনজীবী আলমগীর হোসেন জামিনের জন্য অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরুদ্ধে অবস্থান নেন।
শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মন্তব্য করেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।
ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিনের জন্য আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করা হয়।
গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন