প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, শহরটির কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল। এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানায়, রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণকে বার্তা পাঠানো হয়েছে।
এদিকে, ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছেন যে, সৌদি বাহিনী রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।
তবে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরও এ ঘটনায় কোনো হতাহত কিংবা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: এএফপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন