প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইল, ২৮ নভেম্বর, ২০২৬ : কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ২১০ হেক্টর বেশি জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। বর্তমানে জেলায় পাকা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের দিকে রয়েছে। মোট ৭৫ শতাংশ জমির পাকা আমন ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলতি মওসুমে ৩ উপজেলায় রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। কৃষকদের আগ্রহ ও কৃষি বিভাগের তৎপরতার ফলে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসস’কে জানিয়েছেন, সদর উপজেলায় ২০ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেখানে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু সেখানে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেখানে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ায় প্রতিবছর রোপা আমন চাষাবাদে তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রোপা আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান, সরিষাসহ অন্যান্য রবি শস্য চাষাবাদ করবেন। ডিডি মুহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, চলতি মওসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন