প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশের পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। নতুন রঙয়ের পোশাকের মধ্যে গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙয়ের প্যান্ট থাকবে। বিএনপি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার পুলিশ কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। আজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং হালকা জলপাই রঙয়ের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরতে শুরু করেছেন। তবে সকল সদস্যদের কাছে নতুন পোশাক এখনও পৌঁছায়নি। পর্যায়ক্রমে প্রত্যেক সদস্যই নতুন পোশাক পাবেন।
যারা নতুন পোশাক পেয়েছেন তারা সেটিতে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবি উঠেছিল। পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই অনুযায়ী পুলিশের শার্টের রঙ আইরন বা লোহা-ধূসর করা হয়, প্যান্টের রং কফি শেল বা কফি-বাদামি ধূসর রাখা হয়। নতুন পোশাকে গত বছর ২৫ নভেম্বর পুলিশ মাঠে নামলেও পোশাক নিয়ে সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি, পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর নতুন করে পোশাক পরিবর্তনের দাবি উঠতে থাকে। ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তনের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে প্রয়োজনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং-সংক্রান্ত বিধান পরিবর্তন সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি বা পুলওভার ব্যবহার করতে বলা হয়েছিল।
নতুন বিধানে নীল রঙয়ের শার্টের ওপর গাঢ় নীল রঙয়ের ফুলহাতা জার্সি বা পুলওভার যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে খাকি রঙের টিসি টুইল কাপড়ের ট্রাউজার থাকবে। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টে সামনে চারটি পকেট থাকবে এবং সামনের পাশে সাতটি বোতাম থাকবে। প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নারী পুলিশ চাইলে শাড়ি পরে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা হবে। এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও বছরের সকল সময়ে পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরিধান করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন