প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠি শহরের একটি ব্যস্ত রাস্তায় এলাকাবাসীরা জলাবদ্ধতার প্রতিবাদ হিসেবে কচুগাছ লাগিয়েছেন।
ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কবিরাজবাড়ী এলাকায় সোমবার (২০ জুলাই) বিকাল বেলা আধা ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।
এই প্রতিবাদ কর্মসূচির সময় বক্তৃতা প্রদান করেন সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।
বক্তারা বলেন, শহরের কবিরাজ বাড়ি এলাকায় খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে থাকে।
দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করতে তারা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন।
এলাকার লোকজন জানান, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে যায়।
এই জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং আশাপাশের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।
তারা জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। এর পর থেকে ১৪ বছর পেরিয়ে গেলেও আবার কোনো সংস্কার হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ সম্পর্কে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী জানান, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সড়ক সংস্কার প্রকল্পের টেন্ডার হয়েছে। প্রকল্পের অর্থ ব্যাংকে জমা থাকলেও অর্থ ছাড় না হওয়ার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। তিনি বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন