প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের বিরামপুরে, বাড়ির সামনে আঙিনায় খেলার সময় দুই শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। নিহত শিশুদের নাম মালিহা জান্নাত (২) এবং তাহিয়া জান্নাত (৩) বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে ঘটে।
নিহত মালিহা জান্নাত (২) ওই গ্রামের হুমায়ন কবিরের কন্যা। অপরদিকে, তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের কন্যা। তারা প্রতিবেশী।
নিহত শিশুদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম জানান, সকালে মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত তাদের বাড়ির সামনের আঙিনায় খেলছিল। এ সময় তাদের বাবা-মা গৃহস্থালি কাজে এবং বাবা বাড়ির বাহিরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে দুই শিশু বাড়ির সামনের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পর, ওই বাড়ির সামনে একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা ডোবার পানিতে একটি শিশুকে ভেসে থাকতে দেখতে পায়। শিক্ষার্থীরা বিষয়টি তাদের শিক্ষককে জানায়।
শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তারা মালিহা জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়া জান্নাতকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাহিয়া জান্নাতকে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ বিষয়ে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন