প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিবিয়ায় অপহরণের পর পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ আদায় হওয়ার পরেও বরিশালের আগৈলঝাড়ার প্রবাসী আসাদুল বক্তিয়ার দেশে ফিরতে পারছেন না। পরিবারের দাবি, বিমানের ভাড়ার জন্য প্রয়োজনীয় দেড় লাখ টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় তিনি গত দুই মাস ধরে অসুস্থ অবস্থায় এক বাংলাদেশি প্রবাসীর আশ্রয়ে রয়েছেন। এদিকে তার পরিবার ঋণের বোঝা নিয়ে চরম সংকটে পড়েছে।
আসাদুল বক্তিয়ার জন্মস্থান আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে। পরিবারের কথায় জানা যায়, ২০২২ সালের অক্টোবর মাসে বৈধভাবে ভিজিট ভিসায় লিবিয়ায় গিয়ে একটি টেইলার্স দোকানে কাজ শুরু করেন তিনি। চলতি বছরের রমজান মাসে তাকে একটি মাফিয়া চক্র অপহরণ করে। পরে তার পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আসাদুলের স্ত্রী নিপা বেগম জানান, পরিবারের অসহায়ত্বের চিত্র মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখানোর পর এবং অনেক অনুরোধের পর তারা ৬ লাখ টাকায় রাজি হন। তারা সুদে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন এবং বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে তিন দফায় মুক্তিপণের টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর, মাফিয়ারা গত ২০ মে রাতে আসাদুলকে চোখ বেঁধে রাস্তায় ফেলে দেয়। লিবিয়ায় সুমন নামের একজন প্রবাসী আসাদুলকে দেখে চিনে তার বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা এবং আশ্রয় দেন। সেখানে আশ্রয় লাভ করলেও অর্থের অভাবে গত দুই মাস ধরে তার চিকিৎসা হয়নি। দেশে ফিরতে প্রয়োজন দেড় লাখ টাকা, যেটি না জোগাড় করতে পারায় তিনি এখনো লিবিয়ায় আটকে আছেন।
নিপা বেগম অভিযোগ করেন, স্বামীকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। এখন দেশে ফিরিয়ে আনার টাকাও তাদের নেই। দুই সন্তান এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাদের দিন কাটানো দুঃসাধ্য হয়ে উঠেছে। তিনি বলেন, বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও এখনও পর্যন্ত কোনো সহায়তা পাননি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন তিনি, যেন তার স্বামীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন