প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীতে কনটেইনারবাহী একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মাইন উদ্দিন নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) পরীক্ষার পর বাড়ি ফেরার পথে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ছাত্রদের নাম ও ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার ছাত্র ছিলেন। তিনি লতিফপুর এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনাকবলিত সিএনজিতে উপস্থিত আহত অপর তিন পরীক্ষার্থীকে উদ্ধার করে নোয়াখালী জেলা শহরের মাইজদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে একজনর অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানাচ্ছে, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে আলিম পরীক্ষা শেষ করে ওই পরীক্ষার্থীরা সিএনজিযোগে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। তারা যখন বেগমগঞ্জের আমিন বাজার মসজিদের সামনে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কনটেইনারবাহী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। ফলে সিএনজিটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন মাইন উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করছে পাশাপাশি মাইন উদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ঘটনার তদন্ত ও পরিদর্শন শেষে এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন