প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জানুয়ারিতে শিক্ষার্থীদের জন্য নতুন বই বিতরণ করা হবে। একই সঙ্গে প্রাথমিকে ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণও দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে শিক্ষাকার্যক্রমের তদারকি করছেন। সরকার দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন বই বিতরণ করা হবে। বইয়ের মান নিশ্চিত করতে এইবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। যদি কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি দেখা দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পর যদি কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরো কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন