প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বছরের পর বছর বিশ্ব ফুটবল শাসন করেছেন তারা দুজন মিলে।
ইতিহাসের অন্যতম সেরা ও তুমুল আলোচিত দ্বৈরথ উপহার দিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্যক্তিগত ও দলীয় শিরোপার লড়াইয়ে দুজনই বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছেন।
একই সঙ্গে একের পর এক রেকর্ড গড়ে বদলে দিয়েছেন আধুনিক ফুটবলের মানদণ্ড।
সর্বকালের সেরা ফুটবলার (গোট) কে; এই বিতর্কের মধ্যেই ফুটবল বিশ্বের অনেক কিংবদন্তি দুই তারকার প্রভাব নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।
সেই তালিকায় আছেন সাবেক জার্মান গোলরক্ষক অলিভার কানও।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।
বিশ্বকাপ চলাকালীন সময়ে মেসি ও রোনালদোকে নিয়ে তুলনা আবারও নতুন করে আলোচনায় এসেছে।
তবে কানের মতে, প্রায় দুই দশকজুড়ে চলা এই প্রতিদ্বন্দ্বিতার বিশেষত্ব ছিল মাঠের পারফর্মেন্সে, কথার লড়াইয়ে নয়।
জি৫-কে দেওয়া এক সাক্ষাৎকারে একমাত্র গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের গোল্ডেন বল জেতা কান বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি প্রায় দুই দশক ধরে একে অপরকে আরও ভালো হতে অনুপ্রাণিত করেছে।
তারা এখনও যে মানের ফুটবল খেলছে, তা সত্যিই অসাধারণ।
তাদের প্রতিদ্বন্দ্বিতা কখনো কথার লড়াই ছিল না, বরং মাঠের পারফরম্যান্সের মাধ্যমে।
প্রতি মৌসুমেই তারা একে অপরকে নিজেদের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করেছে।'
তিনি আরও বলেন, এমন ধারাবাহিকতা ও শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে আর দেখা নাও যেতে পারে।
কান বলেন, 'সম্ভবত ফুটবল আর কখনোই এত দীর্ঘ সময় ধরে একই মানের ধারাবাহিকতা ও উৎকর্ষের এমন প্রতিদ্বন্দ্বিতা দেখবে না।'
প্রায় নয় বছর স্পেনে মুখোমুখি লড়েছেন মেসি ও রোনালদো।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে এল ক্লাসিকোকে তারা রূপ দিয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথে।
যদিও এখন দুজনেরই পথ ভিন্ন, তবুও তাদের তুলনা থেমে নেই।
২০২৬ বিশ্বকাপে এই দুই মহাতারকা কেবল ফাইনালেই মুখোমুখি হতে পারে।
ফলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে এখনও আলোচনার কেন্দ্রে রয়েছেন মেসি ও রোনালদো।
এই আসরে ৬ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি।
সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৯।
২০২২ সালে জেতা শিরোপা ধরে রাখার লক্ষ্যেও লড়ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে, নিজের ষষ্ঠ বিশ্বকাপে ১০ গোল পূর্ণ করেছেন রোনালদো।
এই আসরে করা দুই গোলের সুবাদে তিনি বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।
ক্যারিয়ারের একমাত্র অপূর্ণ বড় শিরোপা বিশ্বকাপ জয়ের স্বপ্নও এখনও বাঁচিয়ে রেখেছেন তিনি।
শেষ ষোলোতে ৩ জুলাই ভোরে টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।
অন্যদিকে ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এদিকে ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শের দৌড়ও এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার শেষ বড় অধ্যায়গুলোর একটি হতে পারে।
বর্তমানে রোনালদোর মোট গোল ৯৭৪টি, আর মেসির গোলসংখ্যা ৯১৬।
সবশেষে, অলিভার কানের মন্তব্য যেন ফুটবল বিশ্বের বহু কিংবদন্তির বিশ্বাসকেই আরও জোরালো করে।
ভক্তদের অন্তহীন তুলনা ও বিতর্কের বাইরে, মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা অনন্য হয়ে থাকবে এই কারণে যে, তারা প্রায় দুই দশক ধরে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে পুরো ফুটবলের মানই নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
ধারাবাহিকতা, প্রতিযোগিতার মান এবং অসাধারণ পারফরম্যান্সের যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা ভবিষ্যতে ছুঁয়ে ফেলা যে কোনো ফুটবলারের জন্যই হবে বড় চ্যালেঞ্জ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন