প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় একটি দ্রুতগতির ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর ট্রাকটি উল্টে গেছে। এ ভয়াবহ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কর্মচারী, যারা একটি মদের দোকানে কাজ করতেন, নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে সান্দি সরকারি মদের দোকানের এই দুই কর্মচারী কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বলোদাবাজার যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
নিহতদের মধ্যে একজন হলেন খোরসিনালার বাসিন্দা সত্যপ্রকাশ সোনওয়ানি (৩৪) এবং আরেকজন সোনপুরি গ্রামের বাসিন্দা গোপী কিষাণ আদিল (২৫)।
প্রাথমিক তথ্যে জানা যায়, দ্রুতগতির ট্রাকটি এত জোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় যে, ট্রাকটি উল্টে যাওয়ার আগে মোটরসাইকেলকে দুই আরোহীসহ প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে পালারির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালারি থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তকারীরা সঙ্গে পলাতক চালককে গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছেন। এছাড়া দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন