প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার, ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন, উৎসাহিত ও সম্পৃক্ত করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন প্রদান করেন। তারা সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেন, যেন তারা নিজেদের পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে সর্বোচ্চ সক্রিয় থাকেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন