প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশ সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালান। অভিযানের ফলস্বরূপ নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে ৫টি হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, অপরদিকে নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিনও পৃথক হত্যা মামলা দায়ের করেন। এছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল প্রধান আসামি হিসেবে নুরুল ইসলাম নাহিদকে উল্লেখ করেন। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন