প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, সংসদ সদস্য ড. কেরামত আলী দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী এবং গৃহহীনদের জন্য বিশেষ অনুদান প্রদান করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে, উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে, অসহায় ২৫ জন ব্যক্তির মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। এমপি, সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই অনুদান প্রদান করেন। তিনি ২৫ জন দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।
অনুদান বিতরণের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার আমীর আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
ড. কেরামত আলী অনুদান প্রদানকালে বলেন, "অত্র আসনের প্রত্যেক জন নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছেন। বরাদ্দ অনুযায়ী এবং সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান প্রদান করা হলো। তিনি আরও জানান, "ইতিপূর্বেও অনেক অসহায় ব্যক্তির মাঝে এমন সহযোগিতা প্রদান করা হয়েছে।" এমপি এইভাবে সর্বাবস্থায় অসহায় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন