প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে ময়লার ডাস্টবিন নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হন একজন পরিচ্ছন্নকর্মী।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নতুনবাজার ও বারিধারা সড়কের ময়লার ডাস্টবিনের সামনে এ মারাত্মক ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হওয়া মো. তৌহিদ (২৮) হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাকুরিয়া মাছিমা গ্রামের আবুল হাশেমের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি-বারিধারা এলাকায় বসবাস করছেন।
তৌহিদের সহকর্মী কামরুল তথ্য দেন যে, নতুন বাজার-বারিধারা এলাকায় ময়লার ডাস্টবিন ব্যবহার নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’-এর সঙ্গে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে ডাস্টবিনের সামনে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন গুলি চালালে তৌহিদের পায়ে গুলি লাগে।
পরে সহকর্মীরা তৌহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠাতে হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাঁকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন