প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ’কে হত্যার মামলায় এসআরবি-১৪ কর্তৃক আরো একজন সন্দিগ্ধ আসামি, কিশোর গ্যাং নেতা আশিকুর রহমান প্রাঙ্গন (২১) গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি ১৪ বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়ার মোঃ শাহিন মিয়ার পুত্র।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৫ অক্টোবর (২০২৬) রাতে আলিফ স্থানীয় একটি মনোহারী দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক পৌনে আটটার দিকে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তার ওপর আকস্মিক হামলা চালিয়ে ৬টি গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৩, তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।
ঘটনার পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে তদন্তকারী কর্মকর্তার গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি টিম দুর্গাপুর পৌর শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসআরবি-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র, সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন