প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রতারণার মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা আদায়ের বিষয়ে সতর্কতা জারি করেছে। সম্প্রতি দেওয়া একটি সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, গ্যাস বিল আদায়ের উদ্দেশ্যে গ্রাহকদের সাথে প্রতারণা করছে একটি প্রতারক চক্র।
তিতাস কর্তৃপক্ষ জানায়, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোনে কল করছে। তারা গ্রাহকদের বকেয়া গ্যাস বিলের কথা বলে চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছে।
এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস বলছে, গ্যাস বিল শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) পরিশোধের অনুরোধ করা হচ্ছে। এছাড়া, কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
প্রতারক চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা নিতে তিতাস কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন