প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করেছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু করে ফলাফল প্রকাশের সব কাজ সম্পন্ন করতে হবে।
সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, যিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সই করা চিঠিতে বার্ষিক পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা উল্লেখ করেছেন।
চিঠিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশের সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
এ নির্দেশনার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন