প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে পড়া একটি হাতিশাবককে উদ্ধার করতে দুই জেলে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়েছেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদীতে ঘটেছে। উদ্ধার হওয়া হাতিশাবকটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দুই জেলে তিস্তা নদীর ১২ নম্বর স্পার সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, একটি হাতির শাবক প্রবল স্রোতে ভেসে যাচ্ছে।
হাতিশাবকটিকে বিপদে দেখে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করে তারা দ্রুত নৌকা ঘুরিয়ে শাবকটির পিছু নেন। তীব্র স্রোতের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা শাবকটির কাছে পৌঁছাতে সক্ষম হন।
পরে তারা শাবকটিকে পানি থেকে তুলে নৌকায় নিরাপদে নিয়ে আসেন। এরপর শাবকটিকে নদীর পাড়ে নিয়ে গিয়ে স্থানীয় বন বিভাগের কাছে খবর দেন।
বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর হাতিশাবকটির দায়িত্ব গ্রহণ করে। পরে বনকর্মীদের সহায়তায় শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
জেলেদের সাহসিকতার কারণে তিস্তার স্রোতে ভেসে যাওয়া ছোট্ট হাতিশাবকটি প্রাণে বেঁচে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের এই উদ্যোগের জন্য অনেকেই প্রশংসা করছেন।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন