প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের এক আবাসিক মাদরাসার কক্ষ থেকে পুলিশ এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (২০ জুলাই) রাতের ঘটনা গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় ঘটেছে।
নিহত জান্নাতুল ফেরদাউস (১১) নওগাঁর আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. সান্টুর কন্যা। শিশুকাল থেকে সে গৌরনদীর কাসেমাবাদ গ্রামের তার নানা বাড়িতে বসবাস করে আসছিল।
স্থানীয় সূত্রে খবর পেয়ে জানা যায়, গেরাকুল গ্রামের বাসিন্দা শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার বাড়ি ভাড়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে ‘মিফতাহুল জান্নাহ্ হিফজুল কোরআন মডেল মহিলা মাদরাসা’ নামে একটি আবাসিক প্রতিষ্ঠান খোলে দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফ খন্দকার। দুইজন নারী শিক্ষিকা দিয়ে ১৫ জন ছাত্রীকে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
রাতের যে সময় জান্নাতুল নামের সেই ছাত্রী রহস্যজনকভাবে গলায় ফাঁস দেয় আত্মহত্যা করে। তবে কেন সে গলায় ফাঁস দিল তা জানা যায়নি।
জান্নাতের মা সুবর্না বেগম জানান, প্রবাসে স্বামী থাকার কারণে তিনি দুই মেয়েকে নিয়ে বাবা বাড়ি কাসেমাবাদ গ্রামে থাকছেন। আবাসিক ওই মাদরাসার নাজেরা বিভাগে তার মেয়ে জান্নাতুল ফেরদাউস পড়াশোনা করছিল।
মাদরাসার একাধিক ছাত্রী জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর মাদরাসার একটি কক্ষ ভিতর থেকে বন্ধ দেখে তারা সন্দেহ করেন। পরে জানালার গ্লাস দিয়ে তারা ভিতরে কেউ জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে তা দেখতে পান। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও মাদরাসার দায়িত্ব বিধানকারী ওই দুই শিক্ষিকা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তাৎক্ষণিক তারা ওই ছাত্রীকে নামানোর পর দেখতে পান সে (জান্নাতুল) মারা গেছে। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় আনা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন