প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুর, ২৪ জুলাই, ২০২৬ : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই বাণীকে সামনে রেখে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন আজ শুক্রবার সকালে শহরের শকুনি লেকপারের মুক্তমঞ্চ প্রাঙ্গণে করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গাছ শুধু লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। মাদারীপুরের যেসব এলাকায় গাছের অভাব দেখা দিয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে পুরাতন কোর্ট মোড়ে সরকারি সমন্বিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছায়। পরবর্তীতে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে বন ও প্রকৃতি বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষমেলার স্টলগুলো ঘুরে দেখেন।
সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বন বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির অংশগ্রহণে নানা প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন