প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান আদালতে নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনার সঙ্গে পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছেন। এই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তার আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, ‘ডিসেম্বর ঘিরে বিভিন্ন গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় নুরুল ইসলাম নাহিদের সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের কোনো আবেদন না থাকায় এবং তার পক্ষে জামিন আবেদন ও কোনো আইনজীবী না থাকায় তাকে আদালতে তোলা হয়নি। বিচারক সরাসরি গ্রেফতারের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন