প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। অভিযোগ উঠেছে যে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে ছাগল পরিবহন করা হয়।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. শরীফুল ছাগলগুলো অ্যাম্বুলেন্সে তোলেন। একজন তাৎক্ষণিকভাবে সেটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে ওই ছাগলগুলো মোংলায় আনা হয়। মোংলার ছাগল ব্যবসায়ী মো. রশিদের ছাগল ছিল সেগুলো। অভিযোগ রয়েছে যে, শরীফুল টাকার বিনিময়ে প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।
এ বিষয়ে অ্যাম্বুলেন্সের চালক শরীফুল বলেন, "অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম।" তিনি দাবি করেছেন যে, ছাগল পরিবহন বাবদ তিনি কোনো টাকা নেননি।
ছাগল ব্যবসায়ী কসাই রশিদ জানান, "আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে ৬টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি। এ বাবদ ড্রাইভারকে আমি কোনো টাকা দিইনি।"
এদিকে, এই ঘটনার পর পৌর কর্তৃপক্ষ শুক্রবার (২ অক্টোবর) অ্যাম্বুলেন্সের চালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে। ছাগল পরিবহনের এই ঘটনায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন