প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ রাঙামাটিতে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
সভাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মোহাম্মদ রুহুল আমিন ও নিশাত শারমিন। এসবের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সভায় দীপেন দেওয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বক্তারা আলোচনায় অংশ নিয়ে পাহাড়ি অঞ্চলের সব সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে সকালে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন।
জেলা সদর ছাড়াও রাঙামাটির সব উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন