প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে। একই উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী দাঁড়ানোর কোন সুযোগ থাকবে না। দলের পক্ষ থেকে যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই মনোনয়ন প্রদান করা হবে। এর ব্যতিক্রম কোনভাবেই করা হবে না। যারা ত্যাগী নেতারা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। ত্যাগী কোন নেতাকেই বঞ্চিত করা হবে না।
আগামী নির্বাচনে আরও সক্রিয় হওয়ার জন্য দুলু আহবান জানিয়েছেন। তিনি বলেন, "আওয়ামী লীগের সাথে জামায়াতের ব্যবধান আমাদের বুঝতে হবে।" জামায়াতে ইসলামী তাদের নারী কর্মীদের মাঠে নামিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাত যাওয়ার লোভ দেখাচ্ছে। বিএনপি প্রার্থীর বাড়ির নারী ভোট তারা নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই কারণে বিএনপি নেতাকর্মীদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে।
তিনি উল্লেখ করেন, "একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়া।" বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, এই উদ্দেশ্যে তারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের সন্তানদের তারা মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে আতাঁত করে পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুর ১২ টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহবায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন