প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করতে গিয়ে মেশিনের দ্বারা কাটা পড়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায়।
নিহত যুবকের নাম মো. নাদিম হোসেন (২৭), তিনি কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে নাদিম প্রায় ১০ মাস আগে সৌদি আরবে চলে যান। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য এবং বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন।
স্বজনরা জানান, ঘটনার সময় নাদিম একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে গেলে তিনি মেশিনের ভেতরে প্রবেশ করেন। ঠিক সে সময়ে, বাইরের কয়েকজন সহকর্মী মেশিনটি চালু করে ফেলে। ফলে, তিনি মেশিনের ভেতরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নাদিমের মৃত্যুর খবর যদুপুর গ্রামে পৌঁছানোর পর সেখানকার পরিবেশ শোকে ভারী হয়ে ওঠে। স্বজনদের আহাজারিতে এলাকায় একটি হৃদয়বিদারক আবহ তৈরি হয়েছে।
নিহতের বাবা সামাদ মিয়া বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমি সন্দেহ করছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি। একইসঙ্গে আইনগতভাবে দ্রুত আমার পুত্রের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে প্রদান করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন মন্তব্য করেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি। প্রবাসে নিহত বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুবিধা রয়েছে। পরিবার এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করলে প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন