প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চীনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই), এই বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
সংবাদ সংস্থাটি জানাচ্ছে, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা ২৮ জন।
কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে জানিয়েছে, জিনজিয়াং শহরের ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এবং উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগুন লাগার কয়েক ঘণ্টা পরে কারখানার ভেতরে মানুষ আটকে ছিল। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকলকর্মী এবং ৩৫টি উদ্ধার যান মোতায়েন করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অগ্নিকাণ্ডের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কতজন নিহত বা আহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় ‘ব্যাপক প্রাণহানির’ কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন, কিন্তু তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দমকলকর্মীরা আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ভবনের ভাঙা জানালা থেকে ঘন ধূসর ধোঁয়া বের হচ্ছে।
শোকবার্তায় শি জিনপিং জানান, অনুসন্ধান এবং উদ্ধার কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি থাকতে দেওয়া উচিত নয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশও দেন।
তিনি আরও জানান, এই দুর্ঘটনার কারণ যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহি করতে হবে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক’ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, এখনও কয়েকজন ব্যক্তি কারখানার ভেতরে আটকে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
গত নভেম্বরে হংকংয়ে বেশ কিছু বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন সারাদেশে উঁচু ভবনগুলোতে অগ্নি ঝুঁকি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে।
এর এক মাস পরে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হন। সুত্র: বাসস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন