প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি ভক্ত। আজ সেই কণ্ঠস্বর নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। সেলেনা জানিয়েছেন, অতিরিক্ত ভেপিংয়ের অভ্যাসের কারণে তার কণ্ঠস্বর পরিবর্তিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের জন্য সতর্কবার্তা প্রদান করেছেন।
সম্প্রতি একটি ভিডিওতে সেলেনা জানিয়েছেন, অতিরিক্ত নিকোটিন ভেপ করার ফলে তার গলার স্বর আগের মতো নেই। তিনি এও স্বীকার করেছেন যে, নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন।
সেলেনা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন এমন ব্যক্তিদের এই অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তার এই বক্তব্যের পর নেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে। সুশীল সমাজে ভেপিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা চলছে।
অতীতে সেলেনা দীর্ঘদিন ধরে লুপাস নামের একটি জটিল অটোইমিউন রোগের সঙ্গে লড়াই করেছেন এবং এখনও করছেন। ২০১৭ সালে এই রোগের জটিলতায় তার কিডনি প্রতিস্থাপন করতে হয়েছিল। এর ফলে তিনি দীর্ঘ সময় শারীরিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তবে ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর পরিবর্তনের সঙ্গে লুপাসের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এমন পরিস্থিতিতে ভক্তদের সতর্ক করে সেলেনা জানিয়েছেন, নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসা সহজ নয়। তাই নতুন করে এই অভ্যাসে জড়ানোর আগে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন