প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একটি র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির পর উপজেলা সিপিপি, ফায়ার সার্ভিস এবং কোস্ট ফাউন্ডেশনের অংশগ্রহণে একটি দুর্যোগ প্রতিরোধী ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।
সভায় বক্তারা উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টা একা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। যদি দুর্যোগপূর্ব প্রস্তুতি, সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা নির্বাচন অফিসার মো. গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, এবং মনপুরা প্রেসক্লাব সভাপতি মো. অহিদুর রহমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন