প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ, ২৬ জুলাই, ২০২৬ : জেলার রূপগঞ্জে নারী হত্যা মামলায় অভিযুক্ত রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ রোববার, দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার সন্তান। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের এই বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় সাফিয়া বেগম নামের ঐ নারীকে হত্যা করে রুবেল মিয়া। এরপর নিহত নারীর গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে নিয়ে সে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত নারীর মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণের শেষে আদালত আজ এই রায় প্রদান করল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন