প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলায় ভোরের অন্ধকারে স্থানীয় প্রশাসন প্রায় ১৫০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারানপুর কালেক্টরেট চত্বরে অবস্থিত ‘গরিব নওয়াজ আল মারুফ’ নামের মসজিদটিতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় স্থানীয় প্রশাসন পুরো এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলে। বিপুলসংখ্যক পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) এবং অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করে কালেক্টরেট চত্বরের সব প্রবেশপথ নিয়ন্ত্রণে নেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল। তারা আদালতে যুক্তি দেয় যে, বিরোধের কেন্দ্রে থাকা ৩১৫ বর্গমিটার জমি রাজস্ব নথিতে কালেক্টরেটের সরকারি সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে।
জানা গেছে, ২০২৫ সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং দল’-এর এক সাবেক নেতা কালেক্টরেট চত্বরে সরকারি জমি দখলের অভিযোগ আনলে রাজস্ব বিভাগ তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে গত জুলাই মাসে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে ‘অনুমোদনহীন স্থাপনা’ আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে তা খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে উত্তরপ্রদেশ পাবলিক প্রিমাইসেস আইনের আওতায় উচ্ছেদের পাশাপাশি প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি জরিমানা নির্ধারণ করা হয়।
তবে মসজিদ পরিচালনা কমিটি উচ্ছেদের প্রশাসনিক যৌক্তিকতা উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, মসজিদটি প্রায় ১৫০ বছরের বেশি পুরোনো এবং এ সংক্রান্ত সঠিক আইনি নথি তাদের কাছে রয়েছে। মসজিদের মুতাওয়াল্লি (তত্ত্বাবধায়ক) তানভীর আহমেদ জানান, সাহারানপুর কালেক্টরেট ভবন তৈরিরও আগে ব্রিটিশ আমলে এই মসজিদ নির্মিত হয়। ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯১১ সালে এই মসজিদে বিদ্যুৎ সংযোগ নেওয়ারও সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন