প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গে এবার প্রায় ৬৫০ বছরের পুরোনো একটি মসজিদকে মন্দির হিসেবে দাবি করে নিয়েছে হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’। এরই মধ্যে তারা মসজিদটির পাশে পূজা-আর্চনার কার্যক্রমও শুরু করে দিয়েছে।
শুধু তাই নয়; আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদটির বাইরে একটি বড় শিবলিঙ্গ স্থাপনের ঘোষণাও দিয়েছে বিজেপি নেতা সমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন সংগঠনটি।
শনিবার (২৫ জুলাই) একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, হিন্দুত্ববাদী বিজেপিদলীয় রাজ্যসভার সদস্য ও বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে উত্থাপন করেন।
ওই সময় তিনি বলেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। নির্মাণের সময় সেখানে আগে থেকেই থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করা হয়েছিল। স্থানীয় জনশ্রুতি এবং ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশে নির্মিত আদিনাথ মন্দির ছিল।
এছাড়া, মসজিদের ভেতরে থাকা হিন্দু প্রতীক ও স্থাপত্যও এই দাবিকে সমর্থন করে বলেও দাবি করেন তিনি।
হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’-এর দাবি, ঐতিহাসিক ওই মসজিদটিতে একটি শিবলিঙ্গ ছাড়াও বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক বিদ্যমান রয়েছে। এ বিষয়ে এএসআইয়ের প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার পরিকল্পনা জানিয়েছে সংগঠনটি।
ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) রাজ্য সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এটিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি কৌশল হিসেবে দেখছেন। তার বক্তব্য, ‘বিজেপি বা আরএসএস যখনই কোনো সুযোগ পায়, তারা এমন বিষয় শুরু করে। প্রথম পর্যায়ে তারা ধর্মীয় কার্যকলাপকে প্রাধান্য দেয়। তারপর তারা সংঘাত ও বিভাজন তৈরি করে। আদিনা মসজিদ তারই সর্বশেষ উদাহরণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন