প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়ায় ৪ জন বাজিকরকে আটক করা হয়েছে, যারা ৪টি পাহাড়ি বন্য বানর নিয়ে খেলা দেখাতেন।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে শহরের ব্রিজ সংলগ্ন স্ট্যান্ড থেকে বনবিভাগের সহায়তায় তাদের আটক করা হয়।
উদ্ধার করা বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হতে পারে। আটককৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) এবং মো. কামরুল (৫০)। তারা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখাচ্ছিলেন।
বনবিভাগের কর্মকর্তারা তাদের মুচলেকা নেন যে, তারা বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না, এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ তাদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া যে কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন একটি দণ্ডনীয় অপরাধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন