প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না-উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘পল্লীসেবা’ নামের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-১৬৫১) ধামরাই উপজেলার গ্রাফিক্স টেক্সটাইলের কর্মরত সাটুরিয়া উপজেলার পোশাক শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হত। বাসটির চালক তারা মিয়া (৪৫) রাত সাড়ে ১২টার দিকে প্রতিদিনের মতো বাড়ির পাশে পাকা রাস্তার পাশে বাসটি পার্কিং করে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর খবর পান যে বাসে আগুন লেগেছে। দ্রুত লোকজন নিয়ে বাসের আগুন নেভানোর চেষ্টা চালান এবং সাটুরিয়া ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সাটুরিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির মালিক তারা মিয়া জানান, প্রতিদিনই এভাবে বাস পার্কিং করে বাড়ি যাই। আমার কোনো শত্রু নেই, কে বা কারা, কিভাবে আগুন লাগল আমি জানি না।
সাটুরিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান জানান, ফেলে দেওয়া কোনো বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ থেকে বাসে আগুন লাগার সূত্রপাত হতে পারে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন