প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ কোটি টাকার অধিক বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ করার জন্য।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠির আদেশে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭৩টি হোল্ডিংয়ের বিপরীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২৬ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি হোল্ডিংয়ের বিপরীতে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকা পৌরকর বকেয়া রয়েছে। এই হিসাবে, দুই প্রতিষ্ঠানের মোট বকেয়া পৌরকরের পরিমাণ ২৯ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৬৩৯ টাকা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) একটি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি নিজস্ব আহরিত রাজস্ব এবং সরকারি উন্নয়ন সহায়তার মাধ্যমে নাগরিকদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। প্রতিবছর সংস্থাপন ও উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বেড়ে যায়, কিন্তু সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ার কারণে উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনা এবং কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট দুই দপ্তরকে বকেয়া পৌরকর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন