প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, মক্কা অঞ্চলের দিকে আসা একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ড্রোনটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছোঁড়া হয়েছিল। তবে, হুতিরা এই ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের উৎক্ষেপণ করা একটি ড্রোন মক্কা অঞ্চলে শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।’
অন্যদিকে, হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে একটি বিবৃতিতে জানান, শুক্রবার তাদের সংগঠন সৌদি ভূখণ্ডের দিকে কোনো অভিযান পরিচালনা করেনি। তিনি বলেন, মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করার সৌদি শত্রুপক্ষের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং গুরুতর অপপ্রচার।
এর আগে, আল-মালিকি জানিয়েছিলেন যে, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
সম্প্রতি, সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান ও হামলা চালাচ্ছে।
গত বৃহস্পতিবার, হুতিরা দাবি করে যে, তারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্যবস্তুতে তেল স্থাপনা এবং বিমানবন্দরও অন্তর্ভুক্ত ছিল।
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন