প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট পদে ড. আব্দুস সামাদ এবং ব্যবস্থাপনা বিভাগের সভাপতির পদে অধ্যাপক ড. আতিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. আতিকুর রহমান ৭ অক্টোবর থেকে আগামী তিন বছরের জন্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিনকে দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
অন্যদিকে, ৮ অক্টোবর থেকে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ দায়িত্ব গ্রহণ করবেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত হল প্রভোস্ট বলেছেন, "হলের সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করে এবং সবার প্রত্যাশা অনুযায়ী হল ও শিক্ষার পরিবেশকে এগিয়ে নিতে কাজ করব। এছাড়া হলের অ্যালটমেন্ট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে।"
ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত সভাপতি মন্তব্য করেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় দায়িত্ব কাঁধে এসেছে। তিনি নিজের দক্ষতা ও সহকর্মীদের সহযোগিতায় বিভাগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন