প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দী এলাকার ডাস-বাংলা ফ্যাক্টরির বিপরীত পাশের ঢাকা মুখী লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নারী নিহত ও আশঙ্কাজনক অবস্থায় আরেক নারীকে ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহত নারীর এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনা বৃহস্পতিবার রাত দশটার দিকে ঘটে। দুর্ঘটনার পর ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, 'খবর পাওয়ার সাথে সাথে আমাদের মোবাইল টিম ওইখানে পাঠিয়েছি। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় মিলে নাই, পরিচয় পেলে আপনাদেরকে জানানো হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন