প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে আলোচনা করেন।
রোববার (২৬ জুলাই) এই বৈঠকটি মালেতে অনুষ্ঠিত হয়েছে, যার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, সম্ভাব্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি শিপিং সংযোগ প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
অভিবাসন ও প্রবাসীকল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি এবং সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের সম্পর্ককে আরো গভীর করার গুরুত্বের কথাও বলেন।
মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাহমি হাসান, মালেতে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর আয়োজনে যোগ দিতে মালে সফর করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন