প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়া থেকে স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের হাতে চলে গেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্তে নেমেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এই তথ্য প্রকাশ করে।
পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের কাছে যাওয়া ওই চালানে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে, যা এটির স্টিলথ সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ক্যানোপি সাধারণ একটি ছাদ নয়, বরং এটি ককপিটের ওপর বসানো একটি গম্ভুজ সদৃশ আবরণ।
মূলত, এই ক্যানোপির ওপর রাডার ফাঁকি দেওয়ার জন্য স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়। এফ-৩৫ রাডারে ধরা না পড়ার অন্যতম কারণ হলো এর ক্যানোপি। তবে, স্বচ্ছ পদার্থটি সময়ের সঙ্গে খারাপ হয়ে যেতে পারে, তাই এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।
জানা গেছে, চীনের কাছে চলে যাওয়া ক্যানোপিটি মধ্যস্থতাভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছিল। কিন্তু সেটি যুক্তরাষ্ট্রে না গিয়ে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চলে যায়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এগুলো কোথায় এবং কার কাছে আছে তা স্পষ্ট নয়। তবে তারা আশঙ্কা করছেন যে চীন এগুলো পেয়েছে।
এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কংগ্রেসের যৌথ তদন্ত গত জুনে শুরু হয়, যা এখনো চলছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নিজেদের ও মিত্রদের জন্য ১ হাজার ৩০০টি এফ-১৫ যুদ্ধবিমান তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন