প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাপানের পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন দুজুয়ানে ভূমিধস ও বন্যার ফলে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে।
কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর এবং টোকিওর পূর্বে চিবা প্রিফেকচারে পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে যায়।
ঝড়ের প্রভাবে ব্যাপক এলাকায় ভারি বৃষ্টি ও বন্যা দেখা দেয়। নিহত ৯ জনের মধ্যে চিবা প্রিফেকচারে ৬ জন এবং রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কানাগাওয়া প্রিফেকচারে ৩ জন মারা গেছেন।
মৌসুমের ২৫তম টাইফুন দুজুয়ান বুধবার পর্যন্ত চলা পাঁচ দিনের ‘সিলভার উইক’ ছুটির মধ্যে জাপানে আঘাত হানে। ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিবা এলাকা। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরের শুরুতেও সেখানে ভারি বৃষ্টি ও বন্যা হয়েছিল।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে জাপানের পূর্বদিকে অবস্থান করার সময় দুজুয়ান দুর্বল হয়ে টাইফুন থেকে সাধারণ ঝড়ে পরিণত হয়।
সূত্র: জাপান টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন