প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটে বল লেগেছে কি না, এই বিষয়টি নিয়ে বিতর্ক কমানোর লক্ষ্যে নতুন প্রযুক্তি ‘সনিক’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বিশ্ব। চলমান ভারত ও নিউজিল্যান্ডের সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রযুক্তিটির অভিষেক ঘটতে যাচ্ছে। শব্দ বিশ্লেষণের মাধ্যমে ব্যাট ও বলের সংযোগ শনাক্ত করতে তৃতীয় আম্পায়ারকে সহায়তা করবে সনিক।
নিউজিল্যান্ডে তৈরি সনিকের কার্যকারিতা যাচাই ও পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সহযোগিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
যখন ব্যাটে বল লাগলে যে শব্দ তৈরি হয়, তা বিশ্লেষণ করে সম্ভাব্য সংযোগের তথ্য প্রদান করবে সনিক। বিশেষ করে যখন বল ব্যাটে লেগে উইকেটকিপার বা ফিল্ডারের হাতে যাওয়ার সময় স্পর্শটি চোখে ধরা না পড়ে, তখন সিদ্ধান্ত পর্যালোচনায় এই প্রযুক্তিটি কার্যকর হবে।
ডিআরএসের সিদ্ধান্ত পর্যালোচনার সময় সনিকের তথ্য তৃতীয় আম্পায়ার বিবেচনা করতে পারবেন। তবে এটি আম্পায়ারের বিকল্প হিসেবে কাজ করবে না, বরং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হবে।
ভার্চ্যুয়াল আইয়ের ডিআরএস ব্যবস্থায় সনিক যুক্ত হচ্ছে। আপাতত শুধুমাত্র ভারত-নিউজিল্যান্ড সিরিজে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আইসিসি দ্বারা। অন্য সিরিজে ব্যবহারের জন্য নতুন করে অনুমোদন নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন