প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিশ্বের যেকোনো দেশে, বিশেষ করে দিল্লিতে, বাংলাদেশি মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনে যাবেন, সেখানেই তাকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার জন্য সংবিধানে কোনো বিধান নেই।
এর আগে, আজ সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। তিনি বলেন, ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।
হুমায়ূন কবির বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকার যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।
মঙ্গলবার, বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তিনি ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন