প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হানিট্র্যাপের মাধ্যমে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম এ তথ্য জানান।
এই পুলিশ কর্মকর্তা বলেন, কখনো সরাসরি আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ঘটে। প্রেমের ফাঁদে ফেলে ফ্ল্যাটে ডেকে নিয়ে বারণ করা হয় এবং সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলিং করে লাখ লাখ টাকা আদায় করা হয়। তাদের টার্গেট মূলত মধ্য বয়স্ক ব্যবসায়ী এবং চাকরিজীবী।
তরিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল এক নারীর সাথে বেসরকারি আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় ঘটে রাজধানীর রামপুরা এলাকায়। নিয়মিত যোগাযোগ করে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে ওই কর্মকর্তা বাসায় আমন্ত্রণ পান। এ সময় জোর করে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়। ভুক্তভোগীর দায়ের করা মামলায় শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সদস্যরা হানিট্রাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
তিনি জানান, এই চক্রটি দীর্ঘকাল ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এই অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। চক্রটির টার্গেট ছিল মধ্য বয়স্ক ব্যবসায়ী ও চাকরিজীবী। তাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে।
এই ধরনের ফাঁদ থেকে বাঁচার জন্য পুলিশের এই কর্মকর্তা সর্তক থাকার পরামর্শ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন