প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে, বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ার কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পরে ওই বৃদ্ধার মরদেহ বাড়ির পেছনের ঝোপে ফেলে পালিয়ে যায় তারা।
এই ঘটনার সময়কাল ২৩ সেপ্টেম্বর গভীর রাতের। বিষয়টি পরে ২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের নাম রাজেশ গুড্ডু ও হরিরাম রাওয়াত। বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই এলাকায় প্রায়ই মদ্যপ ব্যক্তিদের আনাগোনা ঘটে। ঘটনার দিন, রাজেশ ও হরিরাম বাড়ির সামনে দাঁড়িয়ে মদ পান করছিলেন। এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃদ্ধা ওই পরিস্থিতিতে আপত্তি জানান। তিনি দুই যুবককে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে, তারা সেখানেই মদ্যপান করতে থাকেন। বৃদ্ধা পুনরায় বাধা দিলে, দুই পক্ষের মধ্যে বচসা ও গালিগালাজের ঘটনা ঘটে। একপর্যায়ে, দুই যুবক জোর করে বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়েন। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি বাড়ির পেছনের দিকে নিয়ে গিয়ে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা করে দুই অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সূত্র: আনন্দ বাজার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন