প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জ শহর থেকে যানচলাচলের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি থেকে নলকা পর্যন্ত ২ লেনের সড়ককে ৪ লেনে উন্নীত করেছে সড়ক বিভাগ। যদিও বাজার স্টেশন থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে নেয়া হয়েছে, কিন্তু কাটওয়াবদা থেকে বিভিন্ন স্থানে সড়ক দখল করে ট্রাক, সিএনজি ও অটো স্ট্যান্ড, গাড়ি মেরামতের ওয়ার্কশপ গড়ে ওঠার কারণে প্রায়ই সড়ক জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। এই পথে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ অয়াহাব জানান, জেলা প্রশাসক ইতোমধ্যে আমাদের জন্য একটি নির্ধারিত ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন। যদি সেটি দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে আমরা সকল ট্রাক রাস্তা থেকে সরিয়ে টার্মিনালে রাখবো। সড়ক থেকে ট্রাক সরানোর জন্য প্রশাসনের সহায়তা দাবি করেছেন তিনি।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাসের মতো সকল যানবাহনের টার্মিনাল সড়ক থেকে সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি মোড় থেকে নলকা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের প্রকল্পের ব্যয় প্রায় ৩১৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন